উত্তরদিনাজপুর

গাছ কাটতে গিয়ে ঠাণ্ডার প্রকোপে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমীকের

গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমীকের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন হজরতপুর এলাকায়। মৃত শ্রমীকের নাম সুদু সরকার(৫৩)। বাড়ি কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন আটঘোড়া এলাকায়। জানাগেছে সুদু সরকার সহ ৭ জন শ্রমীক ইউকালেক্টার গাছ কাটতে গিয়েছিল হজরতপুর এলাকায়। সুদু গাছে উঠেছিল রসি বাধার জন্য বাকি শ্রমীকেরা ছিল নিচে। প্রচন্ড ঠান্ডা থাকায় হাত ফসকে নিচে পড়ে যায় সে। তরিঘড়ি বাকি শ্রমিকেরা তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।   

        তার সাথে থাকা শিবচরন সরকার শ্রমীক জানান, তাঁরা ৭ জন মিলে গাছ কাটতে এসেছিল হজরতপুর এলাকায়। সুদুর সরকার গাছে উঠেছিল রসি বাধার জন্য। ঠান্ডার কারণে হাত ফুসকে নিচে পড়ে যায় সুদু। তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/GnFrOkTGUDs